সিলেট , ,

তিনটি সাপোর্ট সেন্টার খুলেছে র‍্যাব ৯

News Room
প্রকাশিত June 4, 2025, 05:36 PM
তিনটি সাপোর্ট সেন্টার খুলেছে র‍্যাব ৯

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ও টহল কার্যক্রম বাড়াতে ৩ টি সাপোর্ট সেন্টার খুলেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন, র‍্যাব ৯। সাপোর্ট সেন্টার গুলোতে ঈদ যাত্রায় হঠাৎ অসুস্থ হওয়া যাত্রীদের দেওয়া হবে প্রাথমিক চিকিৎসা সেবা, এছাড়া বিকল হওয়া যানবাহনকে করা হবে দ্রুত মেরামত।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে এই কার্যক্রম উদ্ভোদন করে র‍্যাব-৯।

সংবাদ সম্মেলন জানানো হয়, র‍্যাব – ৯ সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টি সাপোর্ট সেন্টারে ১ টি টিম ও ২ টা টহল টিম কার্যকর পরিচালনা করবে। ঈদে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি টহল টিমের সাথে জাল নোট শনাক্তকরণ মেশি করতে থকবে বলে জানায় র‍্যাব।