সিলেট , ,

তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

News Room
প্রকাশিত September 30, 2024, 06:49 PM
তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আওয়াজ ডেস্ক: সার্ভারজনিত ত্রুটি সমস্যার কারণে সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

সোমবার তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ওপারে (ভারতে) সার্ভারজনিত ত্রুটির কারণে সোমবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এপারে (বাংলাদেশ) আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই। ভারতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সার্ভারের সমস্যা সমাধান হলেই আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হবে।

 

For more information

আরো দেখুন|