সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে বাস চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

News Room
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ণ
জৈন্তাপুরে বাস চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট তামাবিল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো সাদিকুর রহমান (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা টায় তামাবিল মহাসড়কের ১০ নং কূপ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যাংক কর্মকর্তার মো সাদিকুর রহমান হলেন, উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম ঠাকুরের মাটি ( পশ্চিম চটি) গ্রামের মৃত হাজী লাল মিয়ার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিজ কর্মস্থল বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, চতুল বাজার শাখা থেকে নিজ বাড়িতে মোটরবাইক যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ১০ নং কূপ এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা গেইটলক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।দুর্ঘটনার পরপর সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল বন্দ হয়ে যায়।তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাস্তা ক্লিয়ার করা হয়।

 

For more information

আরো দেখুন|