স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত কমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, তারা একটি সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে সচেতন সাংবাদিক এবং সুশীল সমাজের সহযোগিতা চান। বুধবার বিকেলে এসএমপি সদর দপ্তরের কনফারেন্সে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
কমিশনার রেজাউল করিম বলেন, অতীতে পুলিশের অতি বাড়াবাড়ির কারণে ঘটে যাওয়া ঘটনা গুলির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর মাধ্যমে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য অপেশাদার আচরণের সাহস পাবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। তাদের লক্ষ্য হলো ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি সেবাধর্মী পরিবেশ তৈরি করা, যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পায়।
এছাড়া, সিলেটে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবং বিগত ছাত্রজনতার আন্দোলনে নিহতদের সঠিক তদন্ত ও বিচারের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করা হবে বলে জানান কমিশনার। অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার করা এবং তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করার প্রতিশ্রুতি দেন তিনি। সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
For more information
আরো দেখুন|