সিলেট , ,

চাকরির সন্ধানে সিলেটে এসে আটক ১ রোহিঙ্গা

News Room
প্রকাশিত October 20, 2024, 04:42 PM
চাকরির সন্ধানে সিলেটে এসে আটক ১ রোহিঙ্গা

জৈন্তাপুর প্রতিনিধি: চাকরির সন্ধানে সিলেট এসে আটক হয়েছেন মায়ানমারের এক নাগরিক। শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন।

রবিবার তাকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
আটক মো. আনিসুর রহমান (৪৮) মায়নমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটক আনিসুর রহমান জানিয়েছে- ৭ বছর আগে মায়ানমার থেকে সে কক্সবাজারে অনুপ্রবেশ করে। এরপর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। ভালো চাকরির সন্ধানে সে সম্প্রতি সিলেট আসে।
পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।
জৈন্তাপুর থানার ওসি জানান, আটক আনিসুরকে পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

 

For more information

আরো দেখুন|