গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামে নিহত সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মধ্য জাফলংয়ের রাধানগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বি হবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী শাহীন আহমদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়নের মহিলা সদস্য মিনারা আক্তার মিনু, বিশিষ্ট মুরুব্বি মছব্বির আলী, শফিকুর রহমান, কাসিম আলী, হেলাল উদ্দিন, রহমত উল্লাহ, তছির উদ্দিন, ব্যবসায়ী সাহেদ, হারুন, রশিদ, মফিজ উদ্দিনসহ স্থানীয় এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম আহমদ একজন নিরীহ ও ভালো মানুষ ছিলেন। গত ৪ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট সদর থেকে নিজের বাসা হোয়াউরা গ্রামে আসার পথে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও কঠোর বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত সেলিম হত্যা মামলার আসামিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় সেলিম আহমেদ (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত সেলিম সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে। জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়
For more information
আরো দেখুন|