সিলেট , ,

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতে পাচার করতে যাওয়া রসুন জব্দ

News Room
প্রকাশিত September 12, 2024, 08:44 PM
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতে পাচার করতে যাওয়া রসুন জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না ভারতে রসুন পাচার। প্রতিনিয়তই উপজেলার ছনবাড়ী ও মাঝেরগাঁওসীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশী রসুন। যার ফলে বাংলাদেশে রসুনের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে বিজিবি ও পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে আটক করছে এসব রসুন।

বৃহস্পতিবার ভোরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বটেরতল থেকে ৩৪০ কেজি রসুন আটক করে। এর আগে বিজিবির অভিযানে ৬ হাজার কেজি রসুন আটক করা হয়েছিল। পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই বাংলাদেশের রসুন পাচার হচ্ছে ভারতে।

কোম্পানীগঞ্জ থানার এসআইসজিব দেব রয় জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি রসুন আটক করা হয়। রসুন গুলো ভারতে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রসুন গুলো জিডি মুলে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনরয়েছে।

For more information

আরো দেখুন|