মুশফিকুলের স্বজনেরা বলেন, অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডির সম্পাদক মুশফিকুল ফজল আনসারী ২০১৪ সালের ডিসেম্বর মাসে দেশ ছাড়ার পর আর বাংলাদেশে ফিরতে পারেননি। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অপশাসন, দুঃশাসন, গুম, খুন, নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্নকারী বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর বিকেলে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
বিমানবন্দরে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ মুশফিকুল ফজল আনসারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দীর্ঘকাল পর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে