একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে উঠল শহীদ মিনার—শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসজল স্মরণে ভাষা শহীদদের প্রতি সিলেটের সালাম
একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে উঠল শহীদ মিনার—শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসজল স্মরণে ভাষা শহীদদের প্রতি সিলেটের সালাম
News Room
প্রকাশিত February 21, 2026, 01:17 AM
সিলেটে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন: প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল, ছবি- তাহির তন্ময়
তাহির তন্ময়, সিলেট সদর প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারি ২০২৬ সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নীরবতা আর আলোর মিশেলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার, প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন, ডিআইজি সিলেট রেঞ্জ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন সিলেট, অধিনায়ক ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, জেলা পরিষদ সিলেট, পুলিশ সুপার সিলেট, আঞ্চলিক তথ্য অফিস সিলেট, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট জেলা ও মহানগর বিএনপি ল, এনসিপি উপ মহা পরিচালক আনসার ভিডিপি, আনসার-ভিডিপি জেলা কমান্ডেন্ট, খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট বন বিভাগ, খাদ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন অব্যাহত ছিলো।। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজতে থাকলে পুরো এলাকা এক আবেগময় আবহে ভরে ওঠে।
বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালনে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছবি- তাহির তন্ময়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্ল্যাকার্ডে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়। অনেকে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করেন।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগ বাঙালির স্বাধীনতার পথকে সুদৃঢ় করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এবং ভাষা শহীদদের আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তারা বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সিলেটবাসী আবারও প্রমাণ করেছে, ভাষা শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ এ জাতির হৃদয়ে চিরজাগরুক। শ্রদ্ধা, ভালোবাসা ও গর্বে ভরা এই আয়োজন বাঙালির ভাষা-সংগ্রামের ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
সিলেটে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন: প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল, ছবি- তাহির তন্ময়