সিলেট , ,

৮ জেলায় নতুন ডিসি নিয়োগের আদেশ বাতিল

News Room
প্রকাশিত September 11, 2024, 04:20 PM
৮ জেলায় নতুন ডিসি নিয়োগের আদেশ বাতিল

আওয়াজ ডেস্ক: নিয়োগের পর আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

যে আট জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে, সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।

এ ছাড়া চার জেলায় ডিসি পদে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁদের জেলা রদবদল করা হয়েছে। এর মধ্যে যাঁকে টাঙ্গাইলে দেওয়া হয়েছিল, তাঁকে পঞ্চগড়; যাঁকে নীলফামারীতে দেওয়া হয়েছিল, তাঁকে টাঙ্গাইল; যাঁকে নাটোরে দেওয়া হয়েছিল, তাঁকে লক্ষ্মীপুর এবং যাঁকে পঞ্চগড়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁকে নীলফামারীতে ডিসি করা হয়েছে।

এর আগে সিলেটে ডিসি নিয়োগের এক দিন পর তা বাতিল করে নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

৯ ও ১০ সেপ্টেম্বর দুই দফায় ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এই নিয়োগের পর বিগত আমলে ‘বঞ্চিত’ একদল কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে গতকাল মঙ্গলবার হট্টগোল করেন।

কমিটি গঠন

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘটা ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার (ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল) কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

For more information

আরো দেখুন|