সিলেট , ,

সাবেক এমপি সুলতান মনসুর বিমান বন্দর থেকে আটক

News Room
প্রকাশিত September 30, 2024, 12:40 PM
সাবেক এমপি সুলতান মনসুর বিমান বন্দর থেকে আটক

আওয়াজ ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে।

সোমবার সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামলে তাকে আটক করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো। এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানা গেছে, সুলতান মনসুর দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।

সুলতান মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতিক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

For more information

আরো দেখুন|