সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতারণা এড়াতে অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহের আহ্বান -রেলপথ মন্ত্রণালয়

News Room
প্রকাশিত মে ২৪, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
প্রতারণা এড়াতে অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহের আহ্বান -রেলপথ মন্ত্রণালয়

আওয়াজ ডেস্কঃ প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস থেকে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ মে) এক তথ্য বিবরণীতে আরো জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বুধবার সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২৭ মে পর্যন্ত ৭ দিন রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে। এ সময় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

For more information

আরো দেখুন