সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ
সিলেট সীমান্তে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৫৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

বৃহস্পতিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, মিনাটিলা, তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় থানকাপড়, চিনি, কমলা, চকলেট, বিস্কুট, মদ, বিয়ার এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর আটক করে।

আটক মালামালের আনুমানিক মূল্য ৫৩ লাখ ২০ হাজার ৯৪০ টাকা বলে জানানো হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

For more information

আরো দেখুন