সিলেট, ২৯ জানুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট উপলক্ষে সিলেট এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান。 বৃহস্পতিবার সিলেট সফরকালে তিনি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন。 সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়。
মতবিনিময়কালে সেনাপ্রধান প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন。 এছাড়া তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন。 এই পরিদর্শনকালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
For more information
আরো দেখুন