সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দেশে ভয়াবহ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৮১

News Room
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ণ
দেশে ভয়াবহ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৮১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত । ফাইল ছবি

আওয়াজ ডেস্ক: মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৯৬ জন রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৮০, চট্টগ্রাম বিভাগে ১৬০, ঢাকা বিভাগে ১৫৯, খুলনা বিভাগে ৯৫, বরিশাল বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ৩০, ময়মনসিংহ বিভাগে ১৭ ও সিলেট বিভাগের হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে, সংখ্যাটি ছিল ৩৯৬। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। এর পরের মাসে অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৫৯ জনের। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ হাজার ৭৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৭৮৯ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ দশমিক ৩ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৭ শতাংশ পুরুষ।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এই বয়সী ব্যক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩২। মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৫। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।

 

For more information

আরো দেখুন|