সিলেট , ,

অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — রোটারিয়ান বুলবুল

News Room
প্রকাশিত September 25, 2024, 11:35 PM
অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — রোটারিয়ান বুলবুল

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণ সমাজের মধ্যে ইসলামের চেতনা ছড়িয়ে দিতে এ রকম অনুষ্ঠানের বিকল্প নেই। অপসংস্কৃতি রোধে দেশীয় সংস্কৃতি বিকাশ ঘটিয়ে দেশের কাঠামো মেরামতে সবাইকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি আরও বলেন, তরুণ-যুবক, কিশোর ও শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, দেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সাতবাক ইসলামী কালচারাল ফোরাম আয়োজিত জুলাই বিপ্লবে নিহত শহিদের স্মরণে কাওয়ালি ও নাশিদ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইসলামী কালচারাল ফোরাম, সাতবাঁক এর পরিচালক ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুর রহিম, মোঃ আব্দুল গফুর, মারুফ আহমদ মাওলানা জামিল আহমেদ, আসাদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ ও মিসবাউল ইসলাম চৌধুরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক আফজালুল ইসলাম তানভীর, শুয়াইবুর রাহমান, হাফিজ আব্দুল আজিজ শাহরিয়ার, নাইমুর রহমান নিজু, ফজলে রাব্বি রাহী প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল ওয়াহাব রাসেল।

সিলেটের সুনামধন্য শিল্পী গোষ্ঠী কাওয়াল মঞ্চ সিলেট, সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেট, দিগন্ত সাংস্কৃতিক সংসদ কানাইঘাট, প্রস্ফুটিত সাংস্কৃতিক সংসদ। ইসলামীক গজল ও কাওয়ালী পরিবেশন করেন। প্রধান শিল্পী সালিন আহমেদ, হেলাল আহমেদ সহ শিল্পীরা।

For more information

আরো দেখুন