দারুণ নির্মাণ
গত দশ বছরে যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন পরিচালক অনুভব সিনহা। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া গেছে ‘মুলক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’, ‘ভিড়’-এর মতো প্রশংসিত সিনেমা। এবার ওটিটিতেও বাজিমাত করলেন তিনি। পুরো সিরিজে যেভাবে নিজের ছাপ রেখেছেন, সেটা প্রশংসার যোগ্য। প্রায় ২৫ বছর আগে ঘটে যাওয়া বিমান ছিনতাইয়ের মতো ঘটনা নিয়ে সিরিজ বানানো সহজ নয়। কিন্তু অনুভব সেই চ্যালেঞ্জও ভালোভাবেই উতরে গেছেন।