প্রতিবেদনটি প্রকাশের পর কেরালা উত্তাল হয়ে উঠেছে। প্রতিবেদন প্রকাশের পর অনেক ভুক্তভোগী অভিনেত্রী মুখ খুলতে শুরু করেছেন। ‘মি টু’ ঝড়ের মধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কেরালা সরকার। এতে এখন পর্যন্ত ১৭টির মতো অভিযোগ জমা পড়েছে।
অভিনেতা এম মুকেশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সোনিয়া মালহার। তাঁর অভিযোগ, ২০১৩ সালে একটি সিনেমার শুটিংয়ের সেটে তাঁকে যৌন হেনস্তা করেছেন এই অভিনেতা।
আরেক অভিনেত্রী মিনু মুনিরও এম মুকেশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পাশাপাশি জয়সুরিয়া, মানিয়ানপিল্লা রাজু ও ইদাভেলা বাবুর বিরুদ্ধেও অভিযোগ দিয়েছেন এই অভিনেত্রী।