এই অভিনেত্রীর বক্তব্য, ‘এক বছর আগে আমার জীবন থেকে যখন ভুল মানুষকে আমি ছেড়ে দিয়েছিলাম, তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়েছে। কিন্তু আমি তো থেমে যাইনি। বুকে ধরে এগিয়েছি। কিন্তু আস্তে আস্তে আজ আমি সেই কঠিন পথ অতিক্রম করে ফেলেছি। এর মাঝে আরও একটি মেয়েসন্তান পেয়েছি আমি। দুজনই এখন আমার সুখ, শান্তি, আমার সবকিছু।’
পরীমনি আরও বলেন, ‘আমি মনে করি আমার মতো অনেক মেয়ের জীবনেই এমন ঘটনা ঘটেছে। আমার এই লেখা হয়তো সমাজের অনেক মেয়ের কথাই বলে দিয়েছে। এ জন্যই এই লেখা ও ছবি সবাই ভালোভাবে গ্রহণ করেছেন।’
এদিকে ফেসবুকে পোস্ট করার পরপরই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে পরীর ওই স্ট্যাটাস ও ছবি। ১৭ ঘণ্টার মাথায় প্রায় আড়াই লাখ প্রতিক্রিয়া এসেছে।