সোহমের এই ছবি এভাবে নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে গতকাল মুক্তি পেয়েছে কারিনা কাপুর খান অভিনীত ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হংসল মেহেতা পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিন মাত্র ১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে।
‘তুমবাড়’ ঘিরে মানুষের উন্মাদনা দেখে অনেকে অনুমান করছেন, এবার ছবিটি ছয় বছর আগের ১২ কোটি রুপি আয়কে ছাড়িয়ে যাবে। প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছিল। ভারতে ছবিটির ২১ হাজারের বেশি শো চলছে।