সিলেট , ,

ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক বুলবুল

News Room
প্রকাশিত March 24, 2025, 08:17 PM
ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক বুলবুল

আওয়াজ ডেস্ক: জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, সিলেট জেলা প্রেসক্লাব-এর ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর কার্যনির্বাহী সদস্য, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। সোমবার (২৪ মার্চ) সকালে সৌদি আরবে পবিত্র কাবা শরিফের নিকটবর্তী একটি হোটেলে ড. আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এবিএম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবী শিল্পপতি রোটারিয়ান আতাউল করিম সেলিম, দেইয়ার মক্কা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সমাজসেবী আমিনুর রশীদ মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দেলোয়ার হোসেন বাবুল ।

সৌজন্য সাক্ষাৎ পর্বে মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বলেন, রমজানের শেষ ১০ দিন নাজাত আল্লাহ পাকের অনুগ্রহ ও ক্ষমা পেতে হলে আমাদেরকে বেশি করে নফল এবাদত করতে হবে। দেশে শান্তি ও অগ্রগতির জন্য বেশী করে আল্লাহ পাকের দরবারে দোয়া করার পাশাপাশি, ধর্মীয় বিধান মেনে সাম্য, মুক্ত-স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে যখন পরিপূর্ণ ভাবে মানুষ মানুষকে সন্মান করবে, তখনই মানুষের সকল অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়ামসহ বহুমুখী শিক্ষা কার্যক্রমই দেশব্যাপি পরিচালনার লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা ঘোষণা দিয়েছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে আমাদের কার্যক্রম শুরু হবে।

 

 

For more information

আরো দেখুন