সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ নিচ্ছেন আরও কয়েকজন

News Room
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৫:২৫ অপরাহ্ণ
উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ নিচ্ছেন আরও কয়েকজন

উপদেষ্টা পরিষদের শপথ © ফাইল ফটো

আওয়াজ ডেস্ক: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হতে পারে। নতুন শপথ নেওয়ার উপদেষ্টার সংখ্যা পাঁচজন হতে পারে।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।
বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

 

For more information

আরো দেখুন|