গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে অনেকটা একযোগে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২ হাজার ৮০০ জন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। লেবাননের ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনাটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।
গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে ১০ বার মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
কায়রো সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।