সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি

মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন এই গায়ক

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৬:৪০ অপরাহ্ণ
মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন এই গায়ক

মার্কিন র‍্যাপার রিচ হোমি কোয়ান মারা গেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। তবে ৩৪ বছর বয়সী গায়কের মৃত্যুর কারণ জানা যায়নি।

‘ফ্লেক্স (ওহ, ওহ, ওহ)’, ‘টাইপ অব ওয়ে’ ইত্যাদি গানের জন্য কোয়ান পরিচিত ছিলেন।

মূল নাম ডিকোটস ডিভন্টি হলেও কোয়ান নামেই পরিচিতি পান তিনি।

২০১৩ সালে ‘টাইপ অব ওয়ে’ গান দিয়ে মূল ধারার র‍্যাপ সংগীতে পরিচিতি পান কোয়ান।

পরে ২০১৫ সালে মুক্তি পায় তাঁর সবচেয়ে আলোচিত গানগুলোর একটি ‘ফ্লেক্স’।এককভাবে গান করা ছাড়াও এ সময়ের আলোচিত কয়েকজন র‍্যাপারের সঙ্গেও গান প্রকাশ করেছেন কোয়ান।

১৯৮৯ সালের ৪ অক্টোবর আটলান্টায় জন্মগ্রহণ করেন কোয়ান, চলে গেলেন নিজের জন্ম শহরেই। রিচ হোমি কোয়ানের মৃত্যুতের র‍্যাপ সংগীতাঙ্গনে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তাঁর ভক্ত, অনুসারী থেকে সংগীতশিল্পীরা।