সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Room
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা প্রায় দুই কোটি টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

রোববার (১৫ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, ডিবিরহাওর, উৎমা, লবিয়ার বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩০০ টাকা বলে জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার (১২ ও ১৩ ডিসেম্বর) আরও প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ জব্দ করা হয়।

এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ দেখানো হয়। আটক এসব পণ্যের আনুমানিক মূল্য ১কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা বলে জানানো হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

For more information

আরো দেখুন

Summary
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
Article Name
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
Description
সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা প্রায় দুই কোটি টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo