সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট নগরী পুলিশ শূণ্য দায়িত্ব পালন করছে আনসার

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ণ
সিলেট নগরী পুলিশ শূণ্য দায়িত্ব পালন করছে আনসার

স্টাফ রিপোর্টার: ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ায় আতংকের কারনে পুরো সিলেট নগরী পুলিশ শূণ্য হয়ে পড়েছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে এসএমপির প্রতিটি থানায় ও নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে সিলেটের আওয়াজকে বলেন, প্রতিটি থানায় ৫ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে এসএমপিতে মোট কতজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে সেই পরিসংখ্যান তিনি দিতে পারেন নি।

উল্লেখ্য, গত সোমবার ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সিলেট নগরীতে পুলিশ সুপারের কার্যালয়, কোতোয়ালী থানা, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের পর পুরো সিলেট নগরী পুলিশ শূণ্য হয়ে পড়ে।