সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগ তিন নেতা আটক

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
সিলেটে পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগ তিন নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন নেতা আটক হয়েছেন। বুধবার রাতে এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মহানগরীর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন।

আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

For more information

আরো দেখুন

SYLAWAZ24/05/SabbirMotion