স্টাফ রিপোর্টারঃ সিলেট উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। সম্প্রতি করোনার নতুন ভেরিয়েন্ট ধরা পড়ার পর থেকে ইতিমধ্যে সিলেটে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৪ জন সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছন। এদিকে করোনার সাথে নতুন করে সিলেটে যুক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা পুরো সিলেট বিভাগ জুড়ে সব শেষ তথ্য অনুযায়ী ২৪ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন। এছাড়া সিলেট জেলায় ৭ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।
চলতি বছরে কোভিড ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
শহিদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিজানুর রহমান বলেন, আমাদের এখানে করোনা আক্রান্ত হয়ে ৪ জন চিকিৎসা নিচ্ছেন আমরা তাদের যথাযথ চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে সচেতনতা সৃষ্টিতে যা যা করণীয় সব করছি।
For more information
আরো দেখুন