সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে এবার বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের যু দ্ধ, জেল-জরিমানা

News Room
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ
সিলেটে এবার বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের যু দ্ধ, জেল-জরিমানা

অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধের ঘোষণা কার্যকরের পরদিনই কঠোর অভিযানে নেমেছে প্রশাসন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেটসহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ বালু, আদায় করা হয়েছে লাখ টাকার অর্থদণ্ড এবং কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখের বেশি ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও জৈন্তাপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীর পাড়ের ফসলি জমি ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের পর প্রশাসন অভিযানে নামে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিলেটজুড়ে অভিযান চলছে। জব্দকৃত বালুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তাহিরপুরে ৫ জন কারাগারে

এদিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেন। পরে বৃহস্পতিবারই দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

হবিগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক মামলায় মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের কঠোর ঘোষণা

এর আগে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন। ২৬ আগস্ট জারি হওয়া এ নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চল রক্ষায় বুধবার (২৭ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।প্রশাসনের ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার দিনভর একাধিক জেলায় এ অভিযান পরিচালিত হয়।

For more information

আরো দেখুন