সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে আসছেন দেশনেত্রী খালেদা জিয়া, নেতাকর্মীদের যে বার্তা দিলো জেলা বিএনপি

News Room
প্রকাশিত মে ৩, ২০২৫, ০১:৪৯ অপরাহ্ণ
সিলেটে আসছেন দেশনেত্রী খালেদা জিয়া, নেতাকর্মীদের যে বার্তা দিলো জেলা বিএনপি

সংবাদ বিজ্ঞপ্তিঃ চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন সোমবার (৫ মে) সিলেটে আসছেন দেশনেত্রী খালেদা জিয়া ও ডা. জোবায়দা রহমান।

সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তাদেরকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে গভীর উদ্দীপনা। গণতন্ত্রকামী জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এ সফর।

তারা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণকে ঐদিন সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানাতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

নেতৃদ্বয়ের প্রত্যাশা এই গণজোয়ার হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ জনশক্তির প্রতিফলন যা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচনায় সহায়ক হবে।

For more information

আরো দেখুন