সিলেট , ,

সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুকে টিলাগড় বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা

News Room
প্রকাশিত October 19, 2024, 07:38 PM
সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুকে টিলাগড় বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা

আওয়াজ ডেস্ক: গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সিলেট শহর যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা এমদাদ হোসেন টিপু দীর্ঘ প্রায় ১৫ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে টিলাগড় বিএনপি পরিবার নেতৃবৃন্দের উদ্যোগে ফুল দিয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে শাপলাবাগস্থ তার নিজ বাড়িতে নেতৃবৃন্দ এই ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সালাম, সাহেল আহমদ, আলমগির আহমদ, নুরুল আলম বাবলু, সালাহ উদ্দিন আহমদ, শিপন আহমদ, রানু মিয়া, মাহির আহমদ প্রমুখ।

 

For more information

আরো দেখুন|