সিলেট , ,

সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অ্যাকশনে সিসিক, মালামাল জব্দ

News Room
প্রকাশিত September 24, 2024, 07:36 PM
সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে অ্যাকশনে সিসিক, মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরে ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা কিছু ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক।

 

দিনভর এই অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।

 

সিসিক সূত্র জানায়, মহানগরে অবৈধভাবে দফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করা কিছু ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করা হয়। তবে কাউকে জরিমানা করা হয় নি। সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।

 

For more information

আরো দেখুন|