সিলেট , ,

শাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ২জন আটক

News Room
প্রকাশিত June 21, 2025, 08:13 PM
শাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ২জন আটক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে অচেতন করে ধর্ষণের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লখ্য, গত ২ মে সুরমা আবাসিক এলাকায় একটি মেসে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থের বিরুদ্ধে । পরে তারা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন বলে জানা যায় ।

এ ঘটনায় গত ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ডিজিটাল ট্রাকিং পদ্ধতিতে শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থকে আটক করে পুলিশ। তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। আটকদের মধ্যে আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামিও তিনি। আটকের পর প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

 

For more information

আরো দেখুন