সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল ওমরাহ ও এতেকাফের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন

News Room
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ণ
সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল ওমরাহ  ও এতেকাফের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন

সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার  সম্পাদক ও প্রকাশক , এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ,  সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ,সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কার্যনির্বাহী সদস্য এবং  সিলেট সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ) পবিত্র ওমরাহ হজ পালন ও এতেকাফ করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
আজ ১৫ মার্চ রোজ শনিবার  তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করবেন। এই সফরে তিনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র ওমরাহ পালন করবেন এবং মদীনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।
তাঁর এ মহিমান্বিত সফর উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও সাংবাদিক মহল তাঁর সুস্থতা ও সফলতা কামনা করেছেন। আল্লাহ যেন তাঁর ওমরাহ কবুল করেন এবং নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করেন-এমন দোয়া চেয়েছেন তিনি।

For more information

আরো দেখুন