সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথে মাদকসহ যুবক গ্রেফতার

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৩৬ অপরাহ্ণ
বিশ্বনাথে মাদকসহ যুবক গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি:  বিশ্বনাথে মাদকসহ জাহাঙ্গীর আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) রাতে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর আহমেদ উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে। গেল রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেই তার জ্যাকেটের পকেটে থাকা পলিথিনে প্যাঁচানো ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও কাগজে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা বের করে দেন। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

For more information

আরো দেখুন