সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে স্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

News Room
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৮:১৬ অপরাহ্ণ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে স্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আওয়াজ ডেস্ক: যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর উদ্যোগে কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র এবং সাংবাদিক,মানবাধিকার কর্মী,ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনীতিবীদের কে হয়রানি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর )দুপুরে হোয়াইটচ্যাপেল একটি হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন রাজার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুস সালাম।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজনীতিবীদ মানবাধিকার কর্মী কাজল আহমদ জালালী,প্রধান বক্তার বক্তব্য রাখেন আই ডি এফ এর সহ সভাপতি সাবেক ছাত্রনেতা নোমান হাসনাত। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা বেলাল খান,সহ সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক,সেরওয়ান আহমদ,আজিজুর রহমান,ছাত্রনেতা লিয়াকত আলী,সহ সাধারণ সম্পাদক মাহি আহমদ,প্রচার সম্পাদক মাহি উদ্দীন রেদওয়ান,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল,সহ সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান,সদস্য তানভির আহমদ তুষার,খালেদ নুর রহমান,আমিন আকবর,জুনায়েদ আহমদ,আব্দুল আজীম,আরিফ হোসেন,আশরাফুল আলম শামীম,আরিফ হোসেন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে ছদরুল ইসলাম লোকমান বলেন স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কিন্তু ছাত্রনামধারী কিছু সমন্বয়ক আজ দেশ কে অস্থির করে তুলছে এবং দেশ কে আবার ও একটি স্বৈরাচারী কায়দায় পরিচালনার পাঁয়তারা করছে।
দেশে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান যানান।

 

 

For more information

আরো দেখুন|