সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবক নিহত

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০১:৩৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবক নিহত

 জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাঠা ইউনিয়ন এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম কাজল দাস (২২)। তিনি চারিকাঠা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় কাজল দাস নিজের বাড়িতে যাওয়ার পথে লালাখাল চারিকাঠা রাস্তার সম্মুখে চারিকাঠা বাজার এলাকায় নজরুল ইলেকট্রনিকস দোকানের সামনে এসে পৌঁছালে বেপোরয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনী জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

For more information

আরো দেখুন