সিলেট , ,

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

News Room
প্রকাশিত October 12, 2024, 10:28 PM
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে জাওয়াদ আহমেদ (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাওয়াদ ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার চিকিৎসক আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল বলেন, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

For more information

আরো দেখুন