স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে সেখানে যেতে চান রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী। ইতিমধ্যেই সিলেট বিভাগ থেকে গঠিত ৯৬ জনের একটি টিম করা হয়েছে।
সেজন্য সরকারের সহযোগিতা চেয়ে রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
নার্সিং শিক্ষার্থীরা জানান, সিলেট বিভাগ থেকে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। যার গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদেরকে সেবা দিতে পারবো। সিলেট বিভাগ থেকে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৯৬ জনের একটি টিম গঠন করা হয়েছে। আজ সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।