সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কমলো সিলেট-ঢাকা বিমান ভাড়া

News Room
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
কমলো সিলেট-ঢাকা বিমান ভাড়া

সিলেট-ঢাকা আকাশরুটে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগে তীব্র ক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে ভাড়া পুনঃনির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার (২৩ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান সবসময় যাত্রীবান্ধব সিদ্ধান্ত নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

বিমান কর্তৃপক্ষ উল্লেখ করে, দেশের মোট অভ্যন্তরীণ যাত্রীর মাত্র ২৭ শতাংশ পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৭৩ শতাংশ পরিবহন করে অন্যান্য এয়ারলাইন্স। বাজারচাহিদা, প্রতিযোগিতা ও সময়ভেদে অন্যান্য এয়ারলাইন্স ভাড়া পরিবর্তন করলেও সিলেট-ঢাকা রুটে বর্তমানে বিমানের ভাড়াই সর্বনিম্ন দাবি করে সংস্থাটি। এছাড়া, অভ্যন্তরীণ যাত্রীসেবা টিকিয়ে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, বুধবার (২৬ নভেম্বর) বিমান কর্তৃপক্ষের পাঠানো তথ্য অনুযায়ী সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

For more information

আরো দেখুন