সিলেট ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ‘হাওয়ায় উড়ে গেলো’ সাড়ে ৯ কোটি টাকা!

News Room
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ
সিলেটে ‘হাওয়ায় উড়ে গেলো’ সাড়ে ৯ কোটি টাকা!

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর দ্বিতীয় মেয়াদে পৃথক সময়ে সিলেট নগরে দুর্ঘটনা এড়াতে ও জনসাধারণের রাস্তা পারাপারের সুবিধার্থে ৪টি স্থানে প্রায় ১০ কোট খরচ করে নির্মাণ স্থাপন করা হয়েছিলো ফুটওভার ব্রিজ। কিন্তু বছরের পর বছর পেরোলেও এসব ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ তৈরি হয়নি নগরবাসী বা পথচারীর। এগুলোতে পা না ফেলে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম রাস্তা পর হন তারা কেউ। এছাড়া ব্রিজগুলো এখন বখাটেদের আড্ডা ও মাদকসেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। ফলে এই কোটি কোটি টাকা যেন উড়ে গেছে হাওয়ায়।

সিসিক সূত্রে জানা যায়, ৯ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৫৮৯ টাকা ব্যয়ে চারটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। এর মধ্যে ২০১৬ সালে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে, ২০২১ সালে ২ কোটি ৪ লাখ ৬২ হাজার ৩৮৮ টাকা ব্যয়ে টিলাগড়ে, ২০২২ সালে ২ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৭৪ টাকা ব্যয়ে কদমতলীর হুমায়ূন রশীদ চত্বরের পাশে ও একই বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ৩ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ১২৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুট ওভার ব্রিজ

সিসিক সূত্রে জানা যায়, ৯ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৫৮৯ টাকা ব্যয়ে চারটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। এর মধ্যে ২০১৬ সালে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে, ২০২১ সালে ২ কোটি ৪ লাখ ৬২ হাজার ৩৮৮ টাকা ব্যয়ে টিলাগড়ে, ২০২২ সালে ২ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৭৪ টাকা ব্যয়ে কদমতলীর হুমায়ূন রশীদ চত্বরের পাশে ও একই বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ৩ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ১২৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফুট ওভার ব্রিজ|

For more information

আরো দেখুন