সিলেট , ,

সিলেটে র‌্যাবের জালে ৫ মাদক কারবারি

News Room
প্রকাশিত October 13, 2024, 01:13 PM
সিলেটে র‌্যাবের জালে ৫ মাদক কারবারি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:সিলেটে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত পৌণে ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের মৃত নজীব আলীর ছেলে ইমাম উদ্দিন (৩৫), মৃত তেরা মিয়ার ছেলে আলাই (৩৫), মৃত আতাউলের ছেলে মোশাইদ (৪০), মো. তাজ উদ্দিনের ছেলে মো. রায়হান আহমেদ (১৮) ও মৃত ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

 

For more information

আরো দেখুন|