সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধা

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪, ০৪:২৭ অপরাহ্ণ
জকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধা

স্টাফ রিপোর্টার সৈয়দ আজহার হোসেন রাফসান:  আজ ১৮ জুলাই ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার, জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে এক মানববন্ধন ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এতে জকিগঞ্জ সরকারি কলেজ সহ উপজেলাটির আরো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা খুব শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শুরু করে। মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পর জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা এসে মানববন্ধন বন্ধ করার জন্য শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করেন। এ সময় জকিগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা শিক্ষার্থীদের পক্ষে কোন অবস্থান নেয়নি তাই কলেজের শান্তি যাতে বিনষ্ট না হয় এর দিকে খেয়াল রেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে স্থগিত ঘোষণা করে।

আন্দোলন চলাকালীন কিছু ছবি:

জকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধাজকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধাজকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধা

জকিগঞ্জে আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীদের উপর বাধা