সিলেট , ,

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা : মির্জা ফখরুল

News Room
প্রকাশিত December 25, 2024, 09:46 PM
ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময় এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত সিলেট সফরে এসে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।