সিলেট , ,

খেলাফত মজলিসে যোগ দিলেন সিলেটের মুফতি আলী হাসান ওসামা

News Room
প্রকাশিত October 9, 2024, 09:12 PM
খেলাফত মজলিসে যোগ দিলেন সিলেটের মুফতি আলী হাসান ওসামা

আওয়াজ ডেস্ক: আজ বুধবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মো. মুনতাসির আলী, অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার প্রমুখ।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

তিনি জানান, তিনি (মুফতি আলী হাসান উসামা) বেশ কিছু দিন ধরে আমাদের দলের সাথে যুক্ত হওয়ার জন্য আলোপ-আলোচনা চলছিল। আমরা আমাদের সংবিধান তাকে দিয়েছি, তিনি পড়েছেন, বুঝেছেন। তারপর আরো সময় নিয়ে আমাদের অফিসে এসেছিলেন আরও একবার। দীর্ঘ অনেকগুলো বৈঠক হয়েছে। একপর্যায়ে আজ তিনি জেনে-বুঝেই আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন।
‘আমরা মনে করি সকল ইসলামি দলের মধ্যে বিভেদ তৈরী না হয়ে একতা তৈরী হওয়ার সময় এখন’ বলে উল্লেখ করেন দলটির নায়েবে আমীর।

 

For more information

আরো দেখুন|