সিলেট , ,

একই দিনে মা ও বোনের মৃত্যু

News Room
প্রকাশিত August 28, 2024, 04:48 PM
একই দিনে মা ও বোনের মৃত্যু

আওয়াজ ডেস্ক: একই দিনে মা প্যাট্রিসিয়া ক্যারি ও বোন অ্যালিসন ক্যারিকে হারিয়েছেন জনপ্রিয় গায়িকা মারায়া ক্যারি। বিনোদনবিষয়ক গণমাধ্যম পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
‘আমার হৃদয় ভেঙে গেছে, গত সপ্তাহান্তে আমার মা চলে গেছেন। দুঃখজনকভাবে একই দিনে বোনও মারা গেছেন’, বিবৃতিতে এভাবেই বলেছেন ৫৫ বছর বয়সী গ্র্যামিজয়ী গায়িকা।

যদিও মারায়ার মা ও বোনের মৃত্যুর কারণ এবং তাঁদের মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নানা কারণে অনেক দিন ধরেই মায়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল না গায়িকার।

প্যাট্রিসিয়া ব্যক্তিজীবনে আলফ্রেড রায় ক্যারির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন তিন বছর, তখন তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়।এ প্রসঙ্গে ২০২০ সালে প্রকাশিত নিজের জীবনী ‘দ্য মিনিং অব মারায়া ক্যারি’-তে

গায়িকা লিখেছিলেন, ‘আমার জীবনের অনেক ঘটনার মতো মায়ের সঙ্গে আমার সম্পর্কও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। কেবলই সাদা বা কালো নয়, এটি রংধনুর সব রঙের মিশ্র একটি আবেগ।’

মারায়া ক্যারি বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় গায়িকা। ২০২৩ সালে রোলিং স্টোন সাময়িকী সর্বকালের সেরা শিল্পীর তালিকা করে। যে তালিকায় মারায়ার অবস্থান ছিল পঞ্চম।

For more information

আরো দেখুন|