সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আরিয়ান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ: বেঙ্গালুরু নাইটক্লাবে জনতার উদ্দেশে ‘অশালীন অঙ্গভঙ্গি’ নিয়ে বিতর্ক

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
আরিয়ান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ: বেঙ্গালুরু নাইটক্লাবে জনতার উদ্দেশে ‘অশালীন অঙ্গভঙ্গি’ নিয়ে বিতর্ক

নাইটক্লাবের ঘটনা নিয়ে বিতর্কের কেন্দ্রে আরিয়ান খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান আবারও বিতর্কের কেন্দ্রে। গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুর এক নাইটক্লাবে জনতার উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী। অভিযোগের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, অশোকনগর এলাকার একটি পাব-এ বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিলেন আরিয়ান। সেখানেই জনতার দিকে বাজে অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিওও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা ভাইরাল হওয়ার পর আরিয়ানের আচরণ নিয়ে নিন্দার ঝড় বইছে।


অভিযোগ অস্বীকার, পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ

তবে ঘটনার সময় আরিয়ানের সঙ্গে থাকা কংগ্রেস নেতা জমির আহমেদের ছেলে জায়েদ খান অভিযোগ অস্বীকার করেছেন। জায়েদ খান দাবি করেছেন, আরিয়ান কাউকে লক্ষ্য করে কোনো অশালীন ইশারা করেননি এবং ভিডিওটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে

অন্যদিকে, ইতোমধ্যে বেঙ্গালুরু পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী আইনজীবী দাবি করেছেন, জনসমক্ষে আরিয়ান খানের এমন আচরণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দেয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

For more information

আরো দেখুন