সিলেট , ,

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত – ২ জন, গুরুতর আহত ১ জন

News Room
প্রকাশিত July 18, 2024, 12:28 AM
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত – ২ জন, গুরুতর আহত ১ জন

গতকাল রাত প্রায় ১১ টার দিকে কালিগঞ্জ ভাবনোর চক গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। জান্নাত পার্কে ইনডোরে খেলা শেষ করে বাড়ি ফেরার পথে জকিগঞ্জ টু সিলেট মেইন রোড মানিকপুর ইউনিয়নে ভাবনোর চক গ্রামে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ঘটে।এতে নিহত হন জাহাঙ্গীর আলম (১৮), পিতা : আব্দুস সাত্তার, গ্রাম : পশ্চিম দর্পনগর ও মারজান আহমদ (১৭), পিতা: ইমাদুর রহমান, গ্রাম : মানিকপুর,জকিগঞ্জ।

সৌরভ (১৯),পিতা: আশিক, গ্রাম : পশ্চিম দর্পনগর, কানাইঘাট। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তারা তাদের আত্মীয়ের বাইক নিয়ে খেলতে আসে সেখানে খেলা শেষ করে বাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কিলোমিটার বোর্ড এর সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম এর মৃত্যু হয় এবং মারজান আহমদ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন। অপর একজন মারাত্মক আহত হয়ে চিকিৎসাদিন রয়েছেন। ঘটনার সাথে সাথে প্রশাসন ও মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর রায়হান সেখানে উপস্থিত হন। তৎক্ষনাৎ আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে রক্তাক্ত জুতা এবং কাপড় পড়ে থাকতে দেখা যায়। বাইকটি উদ্ধার করে মানিকপুর ইউনিয়ন পরিষদের নিয়ে যাওয়া হয়।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। সবাইকে সর্তকতার সাথে যানবাহন চালানোর অনুরোধ করেন।।