সিলেট , ,

ভারতে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক: উত্তাল দিল্লি

News Room
প্রকাশিত October 10, 2026, 03:26 PM
ভারতে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক: উত্তাল দিল্লি

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক, দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক, সিলেটের আওয়াজ :

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে হরিয়ানার গুরুগ্রাম পুলিশ। শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহারে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ ওই বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় সেখানে যোগ না দেওয়ার জন্য আগেই নির্দেশনা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে হেফাজতে নেয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের একদফা দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তবে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় দিল্লি পুলিশ এই সমাবেশের আনুষ্ঠানিক কোনো অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ও আশপাশের এলাকায় ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর (CAPF) সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে চার শতাধিক নেতাকর্মী ও বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সমাবেশ রুখতে দিল্লি প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে। রাজধানীজুড়ে ব্যাপক বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও কাশ্মীরি গেটসহ দিল্লি মেট্রোর ৪৫টি গুরুত্বপূর্ণ স্টেশনের প্রবেশ ও প্রস্থান ফটক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য ও স্থানীয় মিলিয়ে ২৫০টিরও বেশি দূরপাল্লার ট্রেনের শিডিউল সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

পাশাপাশি গুজব ও বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার রাত থেকে জনপথ ও কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার ব্যাসার্ধে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় ভারতীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

For more information

আরো দেখুন