সিলেট , ,

বিশ্বনাথ উপজেলা আ. লীগের সহসভাপতি গ্রেফতার

News Room
প্রকাশিত September 4, 2024, 06:13 PM
বিশ্বনাথ উপজেলা আ. লীগের সহসভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ পৌরসদর থেকে তাকে গ্রেফতার করে।

 

 

গ্রেফতারকৃত ফখরুল আহমদ মতছিন (৫০) ৭ নং দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) অন্যতম আসামি তিনি।

 

এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য জানিয়েছেন।

 

For more information

আরো দেখুন|